Posts

Showing posts with the label Birat parba mahabharata

১ম ভাগ বিরাটপর্ব-পান্ডবদের অজ্ঞাতবাসের প্রাক্কালে

Image
১ম ভাগ বিরাটপর্ব-পান্ডবদের অজ্ঞাতবাসের প্রাক্কালে- ও শ্রীগণেশার নমঃ। নারায়ণং নমষ্কৃত্য নবঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ।। নারায়ণং নমষ্কৃত্য নবঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ।। বেদব্যাসকে শ্রদ্ধাভরে প্রণাম জানিয়ে পরম কল্যাণপ্রদ 'জয়' নামক শাস্ত্র পাঠ করা উচিত। শব্দানুসারে বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে পরপর চারজন পরম পূজনীয় সত্তাকে বন্দনা করা হয়েছে। প্রথমত, 'নারায়ণং (নার (Nāra): 'নর' শব্দ থেকে উৎপন্ন, যার অর্থ—জল, সমস্ত জীব বা মহাবিশ্বের কারণস্বরূপ পরম শক্তি+অয়ন (Ayana): আশ্রয়স্থল, বাসস্থান বা চলার পথ।)নমষ্কৃত্য'—(নমস্ (Namas): প্রনাম +কৃ (Kṛ) অর্থাৎ সৃষ্টির মূল আধার ও পরমেশ্বর শ্রীনারায়ণকে বন্দনা। দ্বিতীয়ত, 'নরঞ্চৈব ( নর + চ + এব) নরোত্তমম্'( নর বা মানুষ+উত্তমম বা শ্রেষ্ঠ)অর্থাৎ পুরুষোত্তম 'নর' বা নর-নারায়ণের নর রূপকে স্মরণ। তৃতীয়ত, 'দেবীং সরস্বতীং'—অর্থাৎ বাক্য ও বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে বিনম্র প্রণাম। এবং চতুর্থত, 'ব্যাসং'—অর্থাৎ মহাকাব্য ও শাস্ত্রের সংকলক সাক্ষাৎ জ্ঞানগুরু ম...