Posts

Showing posts from 2025

পাগলা মনটারে তুই বাঁধ

Image
  Watch song পাগলা মনটারে তুই বাঁধ গায়ক:  কণিকা বন্দোপাধ্যায়  | সুরকার:  অতুলপ্রসাদ সেন  | গীতিকার:  অতুলপ্রসাদ সেন  | ঘরানা: অতুলপ্রসাদ পাগলা মনটারে তুই বাঁধ পাগলা মনটারে তুই বাঁধ কেন রে তুই যেথা সেথা পরিস প্রাণে ফাঁদ পাগলা মনটারে তুই বাঁধ শীতল বায়ে আসলে নিশি তুই কেন রে হোস উদাসী ওরে নীল আকাশে অমন করে হেসেই থাকে চাঁদ পাগলা মনটারে তুই বাঁধ শৈল শিরে সোনার খেলা পাগলা পাগলা রে শৈল শিরে সোনার খেলা দেখিস যবে প্রভাত বেলা তুই কেন রে হোস উতলা দেখে মোহন চাঁদ পাগলা মনটারে তুই বাঁধ করুণ সুরে গাইলে পাখি তোর কেন রে ঝরে আঁখি কবে তুই মুছবি নয়ন ঘুচবে মনের ফাঁদ পাগলা মনটারে তুই বাঁধ ( সংসারেতে উঠলে হাসি পাগলা তুই শুনিস রে ব্রজের হাসি ওরে ভাবিস কি রে সবাই গোকুল সবই কালাচাঁদ পাগলা মনটারে তুই বাঁধ কতই পেলি ভালোবাসা তবু না তোর মেটে আশা কতই পেলি ভালোবাসা তবু না তোর মেটে আশা এবার তুই একেলা ঘরে নয়ন ভরে কাঁদ পাগলা মনটারে তুই বাঁধ পাগলা মনটারে তুই বাঁধ )

এ মন মোর জানি না কোথা যে হারালো

Image
watch more   এ মন মোর জানি না কোথা যে হারালো গায়ক:  নির্মলা মিশ্র  | সুরকার:  সলিল চৌধুরী  | গীতিকার:  সলিল চৌধুরী  | ঘরানা: আধুনিক | সাল: 1963 এ মন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে নয়নে নয়ন রেখে কতই খুঁজেছি বৃথাই গেয়েছি বীণারে সাধিয়ে এ মন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে আমি যে নিজেরে বুঝি না চিনি না দুরাশা দিয়ে আর নিরাশা কিনি না আমি যে নিজেরে বুঝি না চিনি না দুরাশা দিয়ে আর নিরাশা কিনি না নিজেরে চিনি না মরমে প্রদীপ শিখা যতই জ্বেলেছি ততই সে মোরে দিল যে ধাঁধিয়ে এ মন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে যা কিছু মনে মনে আমি রচি তোমার ছায়াতে ভেঙ্গে ভেঙ্গে যায় কোন সুদূরের মায়াতে যা কিছু মনে মনে আমি রচি তোমার ছায়াতে ভেঙ্গে ভেঙ্গে যায় কোন সুদূরের মায়াতে নিজেরে খুঁজেছি অজানা আকাশে অচেনা ফাগুনে উতলা বাতাসে নিজেরে খুঁজেছি অজানা আকাশে অচেনা ফাগুনে উতলা বাতাসে উতলা বাতাসে আমারই স্বপনভরা উধাও ছবিটি জানি না কে রাখে দুচোখে বাঁধিয়ে এ মন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে

এমন একটি ঝিনুক

Image
  Watch song এমন একটি ঝিনুক গায়ক:  নির্মলা মিশ্র  | সুরকার:  নচিকেতা ঘোষ  | গীতিকার:  পুলক বন্দোপাধ্যায়  | ঘরানা: আধুনিক এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাঁথা শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাঁথা এমন একটি কথা খুঁজে পেলাম না যাতে সত্যি আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে পথেই শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভাল বাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না পথেই শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভাল বাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামল চোখে স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামল চোখে এমন একটি আশা খুঁজে পেলাম না যার অন্ত আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে

বাঁশি শুনে আর কাজ নাই

Image
  Watch song বাঁশি শুনে আর কাজ নাই গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  মীরা দেব বর্মন আহ: বাঁশি শুনে আর কাজ নাই বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি ও ও ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিবো তা এ অনলে শ্রবনে বিষ ঢালে শুধু বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিবো তা এ অনলে সে যে দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি ও ও ও বাঁশেতে ঘুন ধরে যদি কেন বাঁশিতে ঘুন ধরে না কত জনায় মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না বাঁশেতে ঘুন ধরে যদি কেন বাঁশিতে ঘুন ধরে না কত জনায় মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না চোরা দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি

তুমি আর নেই সে তুমি

Image
  Watch song তুমি আর নেই সে তুমি গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  রবি গুহ মজুমদার  | সাল: 1956 তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি জানি না জানি না কেন এমনও হয় জানি না জানি না জানি না কেন এমনও হয় তুমি আর নেই সে তুমি তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি তোমার চোখেরও পাতা নাচে না নাচে না আমারও পথ চেয়ে তোমার পায়ে পায়ে মল বাজে না বাজে না আমারও সাড়া পেয়ে তোমার চোখেরও পাতা নাচে না নাচে না আমারও পথ চেয়ে তোমার পায়ে পায়ে মল বাজে না বাজে না আমারও সাড়া পেয়ে হাসো না হাসো না সে হাসি মধুময় তুমি আর নেই সে তুমি জানি না জানি না কেন এমনও হয় জানি না জানি না জানি না কেন এমনও হয় তুমি আর নেই সে তুমি তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি তোমার সাপেরও বেণী দোলে না দোলে না হাওয়ার বাঁশী শুনে তোমার চোখে বিজলী খেলে না খেলে না মেঘেরও গর্জনে তোমার সাপেরও বেণী দোলে না দোলে না হাওয়ার বাঁশী শুনে তোমার চোখে বিজলী খেলে না খেলে না মেঘেরও গর্জনে গুনগুন গুনগুন করো না অসময় গুনগুন গুনগুন গুনগুন করো না অসময় জানি না জানি না কেন এমনও হয় জানি না জানি না জানি না কেন এম...

তাকডুম তাকডুম বাজাই

Image
Watch song তাকডুম তাকডুম বাজাই গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  মীরা দেব বর্মন তাকডুম তাকডুম বাজাই আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকডুম তাকডুম বাজাই সব ভুলে যাই সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল তাকডুম তাকডুম বাজাই বাংলা জনম দিলা আমারে বাংলা জনম দিলা আমারে তোমার পরান আমার পরান এক নাড়িতে বাঁধা রে বাংলা জনম দিলা আমারে মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো নাই সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল তাকডুম তাকডুম বাজাই আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকডুম তাকডুম বাজাই মা তোমার মাটির সুরে সুরেতে মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা মাগো আমার জীবন জুড়াইলা বাউল ভাটিয়ালিতে মা তোমার মাটির সুরে সুরেতে পরান খুইলা মেঘনা তিতাস পদ্মারই গান গাই সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল তাকডুম তাকডুম বাজাই আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকডুম তাকডুম বাজাই বাজে ঢোল নরম গরম তালেতে বাজে ঢোল নরম গরম তালেতে বিসর্জনের ব্যাথা ভোলায় আগমনীর খুশিতে বাজে ঢোল নরম গরম তালেতে বাংলাদেশের ঢোলের বোলে ছন্দ পতন নাই স...

বিরহ বড় ভালো লাগে

Image
  Watch song বিরহ বড় ভালো লাগে গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  মীরা দেব বর্মন ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে বড় ভালো লাগে বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে বিরহ বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে দাহিকা রূপেতে বঁধু এ পরাণ মাঝে দাহিকা রূপেতে বঁধু ও দাহিকা রূপেতে বঁধু এ পরাণ মাঝে নিতি গাহে নিতি নাচে নব নব সাজে বিচ্ছেদ হবে এত মধুর এত মধুর বিচ্ছেদ হবে এত মধুর জানিতাম না আগেতে বিরহ বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বেদনা সাজায়ে মোরে গেরুয়া রঙ দিয়ে সে রঙেরে ছুপাই আমি বাসন্তি রঙ দিয়ে আ ধা মা পা ধা মা গে বেদনা সাজায়ে মোরে গেরুয়া রঙ দিয়ে সে রঙেরে ছুপাই আমি বাসন্তি রঙ দিয়ে ব্যাথার শাসন নাহি মানি রাঙাই ব্যাথা রঙেতে বিরহ বড় ভালো লাগে বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে বিরহ বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে

না আমার এই শশী চেও না

Image
  Watch song না আমার এই শশী চেও না গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  মীরা দেব বর্মন  | ঘরানা: আধুনিক না না না আমার এই শশী চেও না চেও না চেও না চেও না না আমার এই শশী চেও না চাহিলেও পাবে না পাবে না না আমার এই শশী চেও না কেন তব মায়াজালে বাঁধিবারে চাহ মোরে কেন তব ছলভরা রুপালি উড়ানি দিয়া চাহ মোরে জড়াইতে না না না আমার এই শশী ছুঁয়ো না আমি ছোঁয়া দেবো না দেবো না না আমার এই শশী চেও না যাদুভরা নিশিতে তারার শোভার মাঝে নিজেরে সাজায়ে কেন কামনায় চাহ মোরে তবু বুকে তুলে নিতে না না না আমার এই শশী ধরো না আমি ধরা দেবো না দেবো না না আমার এই শশী চেও না ভাসায়ে তোমার ভেলা রাত্রির কালো নভে খেলিয়া আলোর খেলা ছলনায় ডাকো মোরে ভাসায়ে তোমার ভেলা রাত্রির কালো নভে খেলিয়া আলোর খেলা ছলনায় ডাকো মোরে তোমার মদির হাসি তোমার কুহক রাশি আমার মনেতে গো পাইবে না ঠাঁই পাইবে না পাইবে না পাইবে না ঠাঁই না না না না না আমার এই শশী ডেকো না আমি সাড়া দেবো না দেবো না না আমার এই শশী চেও না

নিশিতে যাইও ফুলবনে

Image
  Watch song নিশিতে যাইও ফুলবনে গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  জসীম উদ্দীন ওরে ও ভোমরা নিশিতে যাইও ফুলবনে নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা নিশিতে যাইও ফুলবনে জ্বালায়ে চান্দের বাতি আমি জেগে রব সারারাতি গো জ্বালায়ে চান্দের বাতি জেগে রব সারারাতি গো আমি কব কথা আমি কব কথা শিশিরের সনে রে ভোমরা নিশিতে যাইও ফুলবনে নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা নিশিতে যাইও ফুলবনে যদি বা ঘুমায়ে পড়ি স্বপনের পথ ধরি গো ওরে যদি বা ঘুমায়ে পড়ি স্বপনের পথ ধরি গো তুমি নীরব চরণে যাইও রে ভোমরা নিশিতে যাইও ফুলবনে আমার ডাল যেন ভাঙে না আমার ফুল যেন ভাঙে না ফুলের ঘুম যেন ভাঙে না তুমি নীরব চরণে যাইও রে ভোমরা নিশিতে যাইও ফুলবনে নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা নিশিতে যাইও ফুলবনে জ্বালায়ে চান্দের বাতি জেগে রব সারারাতি গো কব কথা শিশিরের সনে রে ভোমরা নিশিতে যাইও ফুলবনে

বর্নে গন্ধে ছন্দে গীতিতে

Image
  Watch song বর্নে গন্ধে ছন্দে গীতিতে গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  মীরা দেব বর্মন বর্নে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরি খেলা তুমি যে ফাগুন রঙেরও আগুন তুমি যে রসেরও ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপেরও শিখা তুমি জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ রীতি নাচালে তুমি আপনও হারায়ে উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি চমকি দেখিনু আমার প্রেমের জোয়ারও তোমারই মাঝে হৃদয় দোলায় দোলাও আমারে তোমারও হিয়ারই মাঝে তোমারও প্রাণের পুলকও প্রবাহ নিশীথে চাহে আমাতে যপ মোর নাম গাহ মোর গান আমারই একতারাতে মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি

শোনো গো দখিনো হাওয়া

Image
  Watch song Watchmore শোনো গো দখিনো হাওয়া গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  মীরা দেব বর্মন  | সাল: 1970 শোনো গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি শোনো গো দখিন হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোনো গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা উতলা করেছে মোরে আমারই ভালোবাসা অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী বরষাতে প্রেম ধারা শরতেরও শশী দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী বরষাতে প্রেম ধারা শরতেরও শশী রচি গো হেমন্তে মায়া শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী শোনো গো মদির হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি
Image
  Watchsong Watch more তুমি এসেছিলে পরশু গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  রবি গুহ মজুমদার তুমি এসেছিলে পরশু তুমি এসেছিলে পরশু কাল কেন আসো নি তুমি এসেছিলে পরশু কাল কেন আসো নি তুমি কি আমায় বন্ধু কাল ভালবাসো নি তুমি এসেছিলে পরশু কাল কেন আসো নি নদী নদী যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায় নদী যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায় তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখো নি কাল কেন আসো নি কাল ভালবাসো নি তুমি এসেছিলে পরশু কাল কেন আসো নি আকাশে আকাশে ছিল না বলে হায় চাঁদেরও পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসো নি কাল কি আকাশে ছিল না বলে হায় চাঁদেরও পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসো নি কাল কি তুমি কি আমায় বন্ধু কাল অভিলাস নি কাল কেন আসো নি কাল ভালবাসো নি তুমি এসেছিলে পরশু কাল কেন আসো নি বনে বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল তুমি কি আমায় বন্ধু একবারও ডাকো নি কাল কোন আসো...

কে যাস রে ভাটি গাঙ বাইয়া

Image
  Watch song Watchmore কে যাস রে ভাটি গাঙ বাইয়া গায়ক:  শচীন দেব বর্মন  | সুরকার:  শচীন দেব বর্মন  | গীতিকার:  প্রচলিত, মীরা দেব বর্মন  | ঘরানা: আধুনিক কে যাস রে ভাটি গাঙ বাইয়া আমার ভাইধনরে কইয়ো নাইওর নিতো বইয়া তোরা কে যাস   কে যাস রে ভাটি গাঙ বাইয়া আমার ভাইধনরে কইয়ো নাইওর নিতো বইয়া তোরা কে যাস কে যাস    বছর খানি ঘুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না কইলজা আমার পুইড়া গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে কতই আশা লইয়া ভাই না আইলো গেল গেল রথের মেলা চইলা তোরা কে যাস কে যাস    প্রাণ কাঁন্দে কাঁন্দে প্রাণ কাঁন্দে কাঁন্দে প্রাণ কাঁন্দে রে প্রাণ কাঁন্দে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে পোড়া মনরে বুঝাইলে বুঝে না কাঁন্দে কাঁন্দে প্রাণ কাঁন্দে   সুজন মাঝিরে ভাইরে কইয়ো গিয়া না আসিলে স্বপনেতে দেখা দিত বইয়া তোরা কে যাস কে যাস   সিঁন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে ভাইয়ের খবর আনলো না আনলো না ভাটির চরে নৌকা ফিরা আইলো রে ভাইয়ের খবর আনলো না আনলো না নিদয় বিধি রে তুমিই সদয় হইয়া ভাইরে আইনো নইলে আমার পর...
Image
                                                                     Watchsong                                                                       Watch more কত রাজপথ জনপথ ঘুরেছি গায়ক:  ইলা বসু  | সুরকার:  শৈলেন মুখোপাধ্যায়  | গীতিকার:  শিবদাস বন্দোপাধ্যায়  | ঘরানা: আধুনিক কত রাজপথ জনপথ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানায় সাতটি সে পৃথিবীর বিস্ময় তুমি তারও চেয়ে বেশি মনে হয় আজ ইতিহাস কত কথা বলছে মাটি আর নেই চাঁদে চলছে দুই চোখে সে তো আজ কিছু নয় তুমি তারও চেয়ে বেশি মনে হয় এই পৃথিবীর যত কিছু সুন্দর দেখেছি যা বিস্মিত বিস্ময় তুমি তারও চেয়ে বেশি নিশ্চয় ওই দুরন্ত নদী হার মানছে আর অজানাকে বারেবার জানছে পরাজিত হিমানীশ হিমাল...

বড় সাধ জাগে

Image
                                                                 Watch song                                                             Watchmore বড় সাধ জাগে গায়ক:  প্রতিমা বন্দোপাধ্যায়  | সুরকার:  হেমন্ত মুখোপাধ্যায়  | গীতিকার:  পুলক বন্দোপাধ্যায়  | ঘরানা: আধুনিক | সাল: 1970 বড় সাধ জাগে একবার তোমায় দেখি কতকাল দেখি নি তোমায় একবার তোমায় দেখি স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি চোখ তুলে যতটুকু আলো আসে সে আলোয় মন ভরে যায় কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি আমার এই অন্ধকারে কত রাত কেটে গেলো আমি আঁধারেই রয়ে গেলাম আমার এই অন্ধকারে কত রাত কেটে গেলো আমি আঁধারেই রয়ে গেলাম তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি ভোরের স্বপ্ন থেকে স...

ছোটি সি পঞ্ছি

Image
                                                                    Watch song                                                                    Watchmore ছোটি সি পঞ্ছি গায়ক:  আরতি মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল  | সুরকার:  তপন সিংহ  | গীতিকার:  শ্যামল গুপ্ত  | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: সাগিনা মাহাতো ছোটি সি পঞ্ছি ছোট্ট ঠোঁটে রে মিষ্টি ফুলের মধু লুটে রে  ঝিরিঝিরি ঝোরা তিরিতিরি নাচে রে  তিরিতিরি নাচে রে তিরিতিরি নাচে ছোটি সি পঞ্ছি ছোট্ট ঠোঁটে রে মিষ্টি ফুলের মধু লুটে রে  ঝিরিঝিরি ঝোরা তিরিতিরি নাচে রে  তিরিতিরি নাচে রে তিরিতিরি নাচে ছোটি ছোটি স্বপ্না হামার  ছোটি আশা ছোটি পেয়ার  পাহাড়িয়া...