কথায় কথায় যে রাত হয়ে যায়

 

Watch song

Watchmore

  • কথায় কথায় যে রাত হয়ে যায়

    গায়ক: মান্না দে | সুরকার: সুধীন দাশগুপ্ত | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক | সাল: 1968
  • কথায় কথায় যে রাত হয়ে যায়

    কি কথা রাখলে বাকি

    কথায় কথায় যে রাত হয়ে যায়

    কি কথা রাখলে বাকি

    খুঁজে দেখো না বুঝে দেখো না

    ভেবে দেখো না তা কি জানো না

    কিছু না বলে চলে গিয়ে

    মনকে দিও না ফাঁকি

    কথায় কথায় যে রাত হয়ে যায়

    কি কথা রাখলে বাকি


    তোমার চোখের আলোয়

    আমি এ মন করেছি আলো

    আমার ভালোবাসায়

    তুমি আকাশ প্রদীপ জ্বালো

    তোমার চোখের আলোয়

    আমি এ মন করেছি আলো

    আমার ভালোবাসায়

    তুমি আকাশ প্রদীপ জ্বালো

    প্রিয়ভাষিনী কথা রাখো নি

    প্রিয়ভাষিনী কথা রাখো নি

    আশায় আশায় কত যে আর

    শুধুই বসে থাকি

    কথায় কথায় যে রাত হয়ে যায়

    কি কথা রাখলে বাকি


    আজ কি তোমার স্বপ্ন দেখার

    সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে

    আজ কি তোমার স্বপ্ন দেখার

    সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে

    তোমার প্রথম ডাকে

    আমি অনেক দিয়েছি সাড়া

    তোমার মনের ছায়ায়

    আমি ঘুরে ঘুরে দিশাহারা

    তোমার প্রথম ডাকে

    আমি অনেক দিয়েছি সাড়া

    তোমার মনের ছায়ায়

    আমি ঘুরে ঘুরে দিশাহারা

    প্রিয়ভাষিনী কথা রাখো নি

    প্রিয়ভাষিনী কথা রাখো নি

    ফাগুন এসে অজান্তে আজ হল কি বৈশাখী


    কথায় কথায় যে রাত হয়ে যায়

    কি কথা রাখলে বাকি

    কথায় কথায় যে রাত হয়ে যায়

    কি কথা রাখলে বাকি

    খুঁজে দেখো না বুঝে দেখো না

    ভেবে দেখো না তা কি জানো না

    কিছু না বলে চলে গিয়ে

    মনকে দিও না ফাঁকি

    কথায় কথায় যে রাত হয়ে যায়

    কি কথা রাখলে বাকি

Comments

Popular posts from this blog

"পতন একদিনে হয় না, উত্থানও একদিনে হয় না — কিন্তু সেই একটা মুহূর্তের সিদ্ধান্তই সব ঠিক করে দেয়।"

দ্রৌপদীর প্রশ্ন — কুরুসভায় এক নারীর আর্তনাদ

অগ্নিগর্ভ পাঞ্চালী: বিরাটনগরে কীচক দম্ভের অবসান