জীবন খাতার প্রতি পাতায়

 

                                                            Watchsong

                                                            Watch more

  • জীবন খাতার প্রতি পাতায়

    গায়ক: শ্যামল মিত্র | সুরকার: শ্যামল মিত্র | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: দেয়া নেয়া | সাল: 1963
  • জীবন খাতার প্রতি পাতায়

    যতই লেখো হিসাব নিকাশ

    কিছুই রবে না

    লুকোচুরির এই যে খেলায়

    প্রাণের যত দেয়া নেয়া

    পূর্ণ হবে না

    জীবন খাতার প্রতি পাতায়

    যতই লেখো হিসাব নিকাশ

    কিছুই রবে না


    কন্ঠ ভরা এ গান শুনে

    ছুটে তুমি এলে দ্বারে

    চোখে দেখে এত করেও

    চেনো নি তো কভু তারে

    অবহেলা সয়েও তবু

    আমায় তুমি নাও গো ডেকে

    সে তো কবে না


    জীবন খাতার প্রতি পাতায়

    যতই লেখো হিসাব নিকাশ

    কিছুই রবে না


    যে আঁখি হয় না খুশি

    আকাশ ভরা তারা দেখে

    সেই হাসি কাঁচের ঝাড়ে

    মোমের বাতি জ্বেলে রেখে

    জানি আমি আমারই নই

    এ গান আমার ভালোবাসো

    নিজের ভুলে পথের ধূলায়

    পরশ মানিক ফেলে আসো

    তোমার প্রাণের ঐ ঠিকানায়

    দেখেও আমায় তবু কি গো

    ডেকে লবে না


    জীবন খাতার প্রতি পাতায়

    যতই লেখো হিসাব নিকাশ

    কিছুই রবে না

    লুকোচুরির এই যে খেলায়

    প্রাণের যত দেয়া নেয়া

    পূর্ণ হবে না

Comments

Popular posts from this blog

"পতন একদিনে হয় না, উত্থানও একদিনে হয় না — কিন্তু সেই একটা মুহূর্তের সিদ্ধান্তই সব ঠিক করে দেয়।"

দ্রৌপদীর প্রশ্ন — কুরুসভায় এক নারীর আর্তনাদ

অগ্নিগর্ভ পাঞ্চালী: বিরাটনগরে কীচক দম্ভের অবসান