এই কূলে আমি আর ঐ কূলে তুমি

 


  • Watch song

    গায়ক: মান্না দে | সুরকার: মান্না দে | গীতিকার: বংকিম ঘোষ | ঘরানা: আধুনিক | সাল: 1958
  • এই কূলে আমি আর ঐ কূলে তুমি

  • এই কূলে আমি আর ঐ কূলে তুমি

    মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

    এই কূলে আমি আর ঐ কূলে তুমি

    মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

    তবুও তোমার আমি পাই ওগো সাড়া

    দুটি পাখি দুটি কূলে গান যেন গায়

    মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

    এই কূলে আমি আর ঐ কূলে তুমি

    মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

    যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে

    যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে

    তাই আজ বসে থাকি আশায় আশায়

    মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

    এই কূলে আমি আর ঐ কূলে তুমি

    মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

    দূরে আছ তবু কথা হয় বিনিময়

    জানো না তো কি নিবিড় এই পরিচয়

    দূরে আছ তবু কথা হয় বিনিময়

    জানো না তো কি নিবিড় এই পরিচয়

    দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে

    দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে

    তুমি যে গো ভেসে এলে প্রাণের খেঁয়ায়

    মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

    এই কূলে আমি আর ঐ কূলে তুমি

    মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়


Comments

Popular posts from this blog

এমন একটি ঝিনুক

বাঁশি শুনে আর কাজ নাই

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে