তোমারই পথ পানে চাহি

 


Watch song

Watchmore

  • তোমারই পথ পানে চাহি

    গায়ক: শ্যামল মিত্র | সুরকার: হিমাংশু দত্ত | গীতিকার: শৈলেন রায় | ঘরানা: আধুনিক
  • তোমারই পথ পানে চাহি

    আমারই পাখি গান গায়

    শিশির নীড়ে অবগাহি

    কানন পথ ফুলে ছায়

    তোমারই পথ পানে চাহি

    আমারই পাখি গান গায়

    শিশির নীড়ে অবগাহি

    কানন পথ ফুলে ছায়

    আমার এ গান আঁখি জলে

    তোমারই লাগি পলে পলে

    উঠিয়া প্রেম শতদলে

    বিরহে প্রিয় ঝরে যায়


    তোমারই পথ পানে চাহি

    আমারই পাখি গান গায়

    শিশির নীড়ে অবগাহি

    কানন পথ ফুলে ছায়


    তোমারে গিয়েছিনু ভুলি

    কুসুমে রাঙা মরুপথে

    জাগায়ে মোর ফুলগুলি

    ললিয়া গেলে জয়রথে


    তোমারই মালা মোর গলে

    অনল হয়ে যেন জ্বলে

    তোমারই মালা মোর গলে

    অনল হয়ে যেন জ্বলে

    বাঁধিয়া রাখি হিয়া তলে

    পড়িয়া মোরে নিলে হায়


    তোমারই পথ পানে চাহি

    আমারই পাখি গান গায়

    শিশির নীড়ে অবগাহি

    কানন পথ ফুলে ছায়

Comments

Popular posts from this blog

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি-প্রথম পাতা

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি- দ্বিতীয় পাতা

সংক্ষিপ্ত মহাভারতের বিষয়সূচি