আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

 

                                                                    Watch song

                                                                     Watchmore

  • আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

    গায়ক: শ্যামল মিত্র | সুরকার: রবীন চট্টোপাধ্যায় | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: ছায়াছবি | সিনেমা: সাগরিকা | সাল: 1956
  • আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
    সাত সাগর আর তেরো নদীর পারে
    আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
    সাত সাগর আর তেরো নদীর পারে
    ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
    দেখে এলেম তারে
    সাত সাগরের পারে
    আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
     
    সে এক রূপকথারই দেশ
    ফাগুন যেথা হয় না কভু শেষ
    রূপ কথারই দেশ
    ফাগুন যেথা হয় না কভু শেষ
    তারারই ফুল পাপড়ি ঝড়ায়
    সেথায় পথের ধারে
    দেখে এলেম তারে
    আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
    সাত সাগর আর তেরো নদীর পারে
    ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
    দেখে এলেম তারে
    সাত সাগরের পারে
     
    সে রূপকথারই দেশে
    এ রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
    যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
    সুর হয়ে তাই ঝরে আমার গানে
    তাই খুশির সীমা নাই
    বাতাসে তার মধুর ছোঁয়া পাই
    তাই খুশির সীমা নাই
    বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই
    জানি না আজ হৃদয় কোথায়
    হারাই বারে বারে
    সাত সাগরের পারে
     
    আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
    সাত সাগর আর তেরো নদীর পারে
    ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
    দেখে এলেম তারে
    সাত সাগরের পারে
     

Comments

Popular posts from this blog

"পতন একদিনে হয় না, উত্থানও একদিনে হয় না — কিন্তু সেই একটা মুহূর্তের সিদ্ধান্তই সব ঠিক করে দেয়।"

দ্রৌপদীর প্রশ্ন — কুরুসভায় এক নারীর আর্তনাদ

অগ্নিগর্ভ পাঞ্চালী: বিরাটনগরে কীচক দম্ভের অবসান