তুমি আর ডেকো না

 

Watchsong

Watchmore

  • তুমি আর ডেকো না

    গায়ক: মান্না দে | সুরকার: মান্না দে | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক | সাল: 1956
  • তুমি আর ডেকো না

    তুমি আর ডেকো না

    পিছু ডেকো না

    আমি চলে যাই

    শুধু বলে যাই

    তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না

    তুমি আর ডেকো না

    আঁখিজল কভু ফেলো না

    নিবিড় আঁধারে একা

    আঁখিজল কভু ফেলো না

    নিবিড় আঁধারে একা

    নেভা দীপ আর জ্বেলো না

    পথ আর চেয়ে থেকো না

    পিছু ডেকো না

    আমি চলে যাই

    শুধু বলে যাই

    তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না

    তুমি আর ডেকো না

    জানি মোর কিছু রবে না

    তোমার আমার দেখা

    এ জীবনে আর হবে না

    আমার এ চলে যাওয়া

    চেয়ে দেখো না

    অকারণে ব্যথা পেও না

    না

    অকারণে ব্যথা পেও না

    হারালে যাহারে আজ

    তারে আর ফিরে চেও না

    বেদনায় হাসি ঢেকো না

    পিছু ডেকো না

    আমি চলে যাই

    শুধু বলে যাই

    তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না

    তুমি আর ডেকো না

    তুমি আর ডেকো না

    তুমি আর ডেকো না

Comments

Popular posts from this blog

"পতন একদিনে হয় না, উত্থানও একদিনে হয় না — কিন্তু সেই একটা মুহূর্তের সিদ্ধান্তই সব ঠিক করে দেয়।"

দ্রৌপদীর প্রশ্ন — কুরুসভায় এক নারীর আর্তনাদ

অগ্নিগর্ভ পাঞ্চালী: বিরাটনগরে কীচক দম্ভের অবসান