যদি কাগজে লেখো নাম

 

                                      Watch song

                                       Watchmore

যদি কাগজে লেখো নাম

গায়ক: মান্না দে | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক | সাল: 1974


যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে

পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে

হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে

হুম যদি কাগজে লেখো নাম

হৃদয় আছে যার সেই তো ভালোবাসে

প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে

হৃদয় আছে যার সেই তো ভালোবাসে

প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে

কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে

রাধার ভালবাসা কাহিনী হয়ে যাবে

হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে

হুম যদি কাগজে লেখো নাম

গভীর হয় গো যেখানে ভালোবাসা

মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা

গভীর হয় গো যেখানে ভালোবাসা

মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা

চোখেরও আড়ালে মাটির নীচে ঐ

ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে

হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে

হুম যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে

পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে

হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে

হুম যদি কাগজে লেখো নাম

Comments

Popular posts from this blog

এমন একটি ঝিনুক

বাঁশি শুনে আর কাজ নাই

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে