দ্বীপ ছিল শিখা ছিল

 

                                                                      Watch song

                                                                      Watchmore

  • দ্বীপ ছিল শিখা ছিল

    গায়ক: মান্না দে | সুরকার: প্রভাস দে | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • দ্বীপ ছিল শিখা ছিল

    শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না

    ভাষা ছিল কথা ছিল

    কাছে ডাকলে না বলে মন কথা বলল না

    দ্বীপ ছিল শিখা ছিল

    ঝর্ণা কেমনে হয় নদী

    ঝর্ণা কেমনে হয় নদী

    সাগর না ডাকে কভু যদি

    তাই যেতে যেতে থামলো সে

    বয়ে চললো না

    কাছে ডাকলে না বলে মন কথা বলল না

    দ্বীপ ছিল শিখা ছিল

    বুক ভরা আশা নিয়ে

    মন আমার

    শুধু শুধু কাছে এলো

    পারল না দিতে কিছু উপহার

    যে মালার ফুল গেছে ঝরে

    যে মালার ফুল গেছে ঝরে

    রেখেছি সে ফুল বুকে করে

    তাই এই ফুল রয়ে গেলো

    কেউ দলল না

    কাছে ডাকলে না বলে মন কথা বলল না

    দ্বীপ ছিল শিখা ছিল

    শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না

    ভাষা ছিল কথা ছিল

    কাছে ডাকলে না বলে মন কথা বলল না

    দ্বীপ ছিল শিখা ছিল

Comments

Popular posts from this blog

এমন একটি ঝিনুক

বাঁশি শুনে আর কাজ নাই

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে