রাত জাগা দুটি চোখ

 

                                     Watch song

                                      Watch more

রাত জাগা দুটি চোখ

গায়ক: মান্না দে | সুরকার: রতু মুখোপাধ্যায় | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক | সাল: 1974


রাত জাগা দুটি চোখ

যেন দুটি কবিতা

লিখেছিলো যাবার বেলায়

অশ্রু ঝরানো লিপিকায়


রাত জাগা দুটি চোখ

যেন দুটি কবিতা

লিখেছিলো যাবার বেলায়

অশ্রু ঝরানো লিপিকায়


কখনো বুঝি নি আমি

কি কথা নিয়ে

বুঝি নি আমি

আমি

কখনো বুঝি নি আমি

কি কথা নিয়ে বেদনা সাগর তীরে

ছিলে দাঁড়িয়ে

বুঝি নি তো ভীরু প্রেম কি জানাতে চায়

অশ্রু ঝরানো লিপিকায়

অশ্রু ঝরানো লিপিকায়


অঞ্জলি ঝরে গেছে তবু দুটি হাত মেলে

কোন কিছু নিতে নয় শুধু আরও দিতে এলে

কখনো ভাবি নি আমি

কি আশা করে

ভাবি নি আমি

আমি ভাবি নি

কখনো ভাবি নি আমি কি আশা করে

নীরবে সয়েছো ব্যথা শেষ প্রহরে

সে ভুলের অনুযোগ আজও রয়ে যায়

অশ্রু ঝরানো লিপিকায়

অশ্রু ঝরানো লিপিকায


Comments