হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

 

                                                                     Watchsong

                                                                     Watchmore

  • হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

    গায়ক: মান্না দে | সুরকার: রতু মুখোপাধ্যায় | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক | সাল: 1965
  • হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

    কজনা হৃদয় দিয়ে গাইতে জানে

    নয়নে কাজল সে তো সবাই পরে

    কজনা তোমার মত চাইতে জানে

    হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

    কত না রঙবাহারি ফুলের মালায়

    খোঁপাটি বাহার করে সবাই সাজায়

    কত না রঙবাহারি ফুলের মালায়

    খোঁপাটি বাহার করে সবাই সাজায়

    জুঁই ফুল এমন করে এল খোপায়

    কজনা তোমার মতো ছাইতে জানে

    হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

    কাহিনী গল্পগাথা কত কি কয় সকলে

    এভাবে মনের কথা বলো না আর কে বলে

    কাহিনী গল্পগাথা কত কি কয় সকলে

    এভাবে মনের কথা বলো না আর কে বলে

    সবারই জীবনে প্রেম হয়ত আসে

    জানি না এমন ভালো আর কে বাসে

    সবারই জীবনে প্রেম হয়ত আসে

    জানি না এমন ভালো আর কে বাসে

    স্বপনের সোনার তরী কূল হারিয়ে

    কজনা তোমার মত বাইতে জানে


    হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

    কজনা হৃদয় দিয়ে গাইতে জানে

    নয়নে কাজল সে তো সবাই পরে

    কজনা তোমার মত চাইতে জানে

    হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

Comments

Popular posts from this blog

এমন একটি ঝিনুক

বাঁশি শুনে আর কাজ নাই

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে