ওগো বরষা তুমি ঝরো না গো
Watch song
ওগো বরষা তুমি ঝরো না গো
ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে
বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে
কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম ঝিম ঝিম ঝিম
বরষা তুমি ঝরো না গো অমন জোরে
মেঘ তুমি চাঁদকে ঢেকো
যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন
না ফোটে
আমারই চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে
কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম ঝিম ঝিম ঝিম
যেন তার পায়ে নুপুর বাজে রুমঝুম
এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন
লক্ষী ভ্রমর চুপ করো না
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে
কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম ঝিম ঝিম ঝিম

Comments
Post a Comment