চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

 

                                                                        Watch song

                                                                           Watchmore

  • চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

    গায়ক: মান্না দে | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • আকাশ পানে চেয়ে চেয়ে

    সারা রাত জেগে জেগে

    দেখেছি অনেক তারার ভিড়

    অরূন্ধতী স্বাতী সপ্তঋষির খেলা

    সব দেখেছি

    শুধু

    চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

    চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

    কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি

    চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

    বন্ধুরা সব বলে এমন ধারা হলে

    চোখ নাকি আর সারে না

    বন্ধুরা সব বলে এমন ধারা হলে

    চোখ নাকি আর সারে না

    যদি হঠাৎ এমন করে

    কারো চোখেতে চোখ পড়ে

    তবে দৃষ্টি নাকি ফেরে না

    বলো তা হলে কি আমার এ চোখ নষ্ট আমি করেছি

    হায় রে হায় রে

    চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

    চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

    বন্ধুরা সব বলে এমন ধারা হলে

    ঘোর না কি আর কাটে না

    আমার প্রাণটা জ্বলে মরে

    মন কেমন যেন করে

    আমার কিছুই ভাল লাগে না

    তাই চিন্তা করে পাই না বুঝে

    বেঁচেছি কি মরেছি

    হায় রে হায় রে

    চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

    চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

    কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি

    চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি


Comments

Popular posts from this blog

এমন একটি ঝিনুক

বাঁশি শুনে আর কাজ নাই

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে