যেমন শ্রীরাধা কাঁদে

 

Watch song

Watchmore

  • যেমন শ্রীরাধা কাঁদে

    গায়ক: শ্যামল মিত্র | সুরকার: অজয় দাস | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: পান্না হীরে চুনী
  • যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদি আমি পথেরই লাগি

    যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদি আমি পথেরই লাগি

    যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদি আমি পথেরই লাগি

    যেমন শ্রীরাধা কাঁদে


    কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে

    কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে

    গোলক ধাঁধায় মরছি ঘুরে

    গোলক ধাঁধায় মরছি ঘুরে

    গহীন আঁধিয়ারে


    পথকে আমার দোসর করে হয়েছি বিবাগীতেমন করে কাঁদি আমি পথেরই লাগি

    যেমন শ্রীরাধা কাঁদে


    জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে

    জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে

    আঁধার ভেঙ্গে সূর্য কি গো

    আঁধার ভেঙ্গে সূর্য কি গো

    উঠবে আবার হেসে


    আমার ব্যথার সুজন কোথায় কে হবে সোহাগী

    তেমন করে কাঁদি আমি পথেরই লাগি

    যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী

    তেমন করে কাঁদি আমি পথেরই লাগি

    যেমন শ্রীরাধা কাঁদে


Comments

Popular posts from this blog

সত্যবতীর সন্তান ও হস্তিনাপুরের নিয়তি- বিচিত্রবীর্যের অকাল প্রয়াণ

লক্ষ্যভেদের পর: কুন্তীর সেই অমোঘ বাক্য ও নিয়তির খেলা

হস্তিনাপুরের অলিন্দে ষড়যন্ত্রের ছায়া