এ তো রাগ নয়

 


                                           Watchsong

                                                                 Watchmore
  • এ তো রাগ নয়

    গায়ক: মান্না দে | সুরকার: মান্না দে | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক | সাল: 1970
  • এ তো রাগ নয় গো এ যে অভিমান

    এ শুধু তোমায় চাওয়ার

    আরও বেশি কাছে পাওয়ার

    ছল ভরা গান এ যে অভিমান

    এ তো রাগ নয় গো এ যে অভিমান

    জানো না কি আকাশ নিজেই

    সাধ করে চায় মেঘের কালো

    জানো না কি আকাশ নিজেই

    সাধ করে চায় মেঘের কালো

    যাতে ঐ পুরোনো চাঁদ নতুন করে লাগে ভালো

    অভিমান এমনি করেই অনেক বেশি

    আরও অনেক বেশি বাড়ায় মনের টান

    এ তো রাগ নয় গো এ যে অভিমান

    মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি

    কাঁটা না বিঁধিয়ে হাতে

    তুললে গোলাপ আনন্দ কি

    মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি


    আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে

    আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে

    যাতে ঐ একটানা সুর নতুন হয়ে বুকে বাজে

    বিরহের জ্বালার পরেই মধুর লাগে

    বড় মধুর লাগে মিলন সুধা পান

    এ তো রাগ নয় এ যে অভিমান

    এ শুধু তোমায় চাওয়ার

    আরও বেশি কাছে পাওয়ার

    ছল ভরা গান এ যে অভিমান

    এ তো রাগ নয় গো এ যে অভিমান

Comments

Popular posts from this blog

"পতন একদিনে হয় না, উত্থানও একদিনে হয় না — কিন্তু সেই একটা মুহূর্তের সিদ্ধান্তই সব ঠিক করে দেয়।"

দ্রৌপদীর প্রশ্ন — কুরুসভায় এক নারীর আর্তনাদ

অগ্নিগর্ভ পাঞ্চালী: বিরাটনগরে কীচক দম্ভের অবসান