আমি কোন পথে যে চলি

Watchlive

Watchmore

  • আমি কোন পথে যে চলি

    গায়ক: মান্না দে | সুরকার: সুধীন দাশগুপ্ত | গীতিকার: সুধীন দাশগুপ্ত | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: ছদ্মবেশী | সাল: 1971
  • আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি

    তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি

    আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি

    তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি

    সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি

    বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একি

    সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি

    বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একি

    ভয়েরই খাঁড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি

    ভয়েরই খাঁড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি

    তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি

    আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি

    তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি

    এখন আমি লেঙচে মরি ওরে বাবা লেঙচে মরি

    পালিয়ে যাবার রাস্তা ধরি

    হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে

    ভেস্তে গেলো সুন্দরী গো সবই কপাল দোষে

    হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে

    ভেস্তে গেলো সুন্দরী গো সবই কপাল দোষে

    করেছি কি ভুল নিজেই নিজের দু কান মলি

    করেছি কি ভুল নিজেই নিজের দু কান মলি

    তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি

    আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি

    তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি

Comments

Popular posts from this blog

এমন একটি ঝিনুক

বাঁশি শুনে আর কাজ নাই

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে