কি চেয়েছি আর কি যে পেলাম

 

Watchsong

Watchmore

  • কি চেয়েছি আর কি যে পেলাম

    গায়ক: মান্না দে | সুরকার: মান্না দে | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক | সাল: 1966
  • দরদী গো

    কি চেয়েছি আর কি যে পেলাম

    কি চেয়েছি আর কি যে পেলাম

    সাধের প্রদীপ জ্বালতে গিয়ে

    নিজেই আমি পুড়ে গেলাম

    কি চেয়েছি আর কি যে পেলাম

    কি চেয়েছি আর কি যে পেলাম

    সুখ নামের সুখ পাখিটা ধরতে গিয়ে

    কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকিয়ে

    সুখ নামের সুখ পাখিটা ধরতে গিয়ে

    কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকিয়ে

    সোনার শিকল কেটে দিয়ে হায়

    সে পাখি আবার যায় উড়ে যায়

    ভাবি নি সেই সে আশার এই পরিণাম

    কি চেয়েছি আর কি যে পেলাম

    কি চেয়েছি আর কি যে পেলাম


    ভুল কি সে না জেনে যাই মাশুল দিয়ে

    হিসাবের শূণ্য আমার মেলে নি সব হারিয়ে

    ভুল কি সে না জেনে যাই মাশুল দিয়ে

    হিসাবের শূণ্য আমার মেলে নি সব হারিয়়ে

    ললাট লিখন লিখে বিধাতা

    নাম কিনেছেন ভাগ্যদাতা

    রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম

    কি চেয়েছি আর কি যে পেলাম

    কি চেয়েছি আর কি যে পেলাম

Comments

Popular posts from this blog

সত্যবতীর সন্তান ও হস্তিনাপুরের নিয়তি- বিচিত্রবীর্যের অকাল প্রয়াণ

লক্ষ্যভেদের পর: কুন্তীর সেই অমোঘ বাক্য ও নিয়তির খেলা

হস্তিনাপুরের অলিন্দে ষড়যন্ত্রের ছায়া