ওই মহাসিন্ধুর ওপার থেকে

 

                                        Watch song

                                        Watchmore

ওই মহাসিন্ধুর ওপার থেকে

গায়ক: মান্না দে | সুরকার: দ্বিজেন্দ্রলাল রায় | গীতিকার: দ্বিজেন্দ্রলাল রায় | ঘরানা: আধুনিক
  • ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে

    ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে

    কে ডাকে কাতর প্রাণে মধুর তানে

    আয় চলে আয়

    ওরে আয় চলে আয় আমার পাশে

    মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে

    বলে আয়রে ছুটে আয়রে ত্বরা

    হেথা নাইকো মৃত্যু নাইকো জরা

    বলে আয়রে ছুটে আয়রে ত্বরা

    হেথা নাইকো মৃত্যু নাইকো জরা

    হেথা বাতাস গীতি গন্ধ ভরা

    চির স্নিগ্ধ মধুমাসে

    হেথা চির শ্যামল বসুন্ধরা

    চির জ্যোৎস্না নীল আকাশে

    মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে


    কেন ভূতের বোঝা বহিস পিছে

    ভূতের বেগার খেটে মরিস মিছে

    দেখ ঐ সুধাসিন্ধু উথলিছে

    পূর্ণ ইন্দু পরকাশে

    ভূতের বোঝা ফেলে

    ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে

    ঐ মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে


    কেন কারাগৃহে আছিস বন্ধ

    ওরে ওরে মূঢ় ওরে অন্ধ

    কেন কারা গৃহে আছিস বন্ধ

    ওরে ওরে মূঢ় ওরে অন্ধ

    ভবে সেই সে পরমানন্দ যে আমারে ভালবাসে

    কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে

    মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে

    ঐ মহাসিন্ধুর ওপার থেকে


Comments

Popular posts from this blog

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি-প্রথম পাতা

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি- দ্বিতীয় পাতা

সংক্ষিপ্ত মহাভারতের  বিষয়সূচি- তৃতীয় পাতা (Index of Brief Mahabharata)