তীর ভাঙা ঢেউ
wstch song
- Watchmore
তীর ভাঙা ঢেউ" একটি বাংলা গান, যা মান্না দে কর্তৃক গাওয়া হয়েছে। গানটির তথ্য নিম্নরূপ:
- গায়ক: মান্না দে
- সুরকার: মান্না দে
- গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
- ধরন: আধুনিক বাংলা গান
Watch song
তীর ভাঙা ঢেউ
তীর ভাঙা ঢেউ
নীড় ভাঙা ঝড় তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর
তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর
চাঁদ আসে তাই যে উল্লাসে ওই
রঙের মাধুরী লয়ে ফুল হাসে ওই
চাঁদ আসে তাই যে উল্লাসে ওই
রঙের মাধুরী লয়ে ফুল হাসে ওই
নিকটের পানে চাহি দূর কাঁদে গো
নিকটের পানে চাহি দূর কাঁদে গো
অদেখার বাঁশরি যে সুর সাধে গো
অদেখার বাঁশরি যে সুর সাধে গো
সব শেষে পল্লবে জাগে মর্মর
তারই মাঝে প্রেম তবু গড়ে খেলা ঘর
তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর
তৃষ্ণারে কাছে ডাকে মরুমায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরুছায়া গো
তৃষ্ণারে কাছে ডাকে মরুমায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরুছায়া গো
চিরদিনই রয় ব্যাথা বন্ধনে হায়
হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়
হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়
সৌরভ গৌরবে ধূপ জ্বলে ওই
সৌরভ গৌরবে ধূপ জ্বলে ওই
আলো আর আঁধারেরও খেলা চলে ওই
অন্তরে ধূ ধূ করে শুধু বালুচর
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর
তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর

Comments
Post a Comment