বড় একা লাগে

 


                                                 Watch song

                                                Watchmore

বড় একা লাগে

গায়ক: মান্না দে | সুরকার: অসীমা মুখোপাধ্যায় | গীতিকার: মিল্টু ঘোষ | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: চৌরঙ্গী | সাল: 1968


বড় একা লাগে এই আঁধারে

মেঘের খেলা আজ আকাশ পারে

মেঘের খেলা আজ আকাশ পারে

বড় একা লাগে এই আঁধারে

বড় একা লাগে এই আঁধারে

মেঘের খেলা আজ আকাশ পারে


সারাটি দিনের কাজে

কি জানি কি ভেবে আমি

সারাটি দিনের কাজে

কি জানি কি ভেবে আমি

কেমনে ছিলেম ভুলে এই বেদনাকে

কে যে বলে দেবে এই আমাকে

কে যে বলে দেবে এই আমাকে

মেঘের খেলা আজ আকাশ পারে


এই তো ভালো ভাবি একা ভুলে থাকা

এই তো ভালো ভাবি একা ভুলে থাকা

থাক না পড়ে পিছে এই পিছু ডাকা

চেনা অচেনাতে যাক না মিশে

চেনা অচেনাতে যাক না মিশে

মেঘের খেলা আজ আকাশ পারে

বড় একা লাগে এই আঁধারে

মেঘের খেলা আজ আকাশ পারে

Comments