আমার ভালোবাসার রাজপ্রাসাদে

 

                                                                Watch song

                                                                Watchmore

  • আমার ভালোবাসার রাজপ্রাসাদে

    গায়ক: মান্না দে | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক | সাল: 1974
  • আমার ভালোবাসার রাজপ্রাসাদে

    নিশুতি রাত গুমরে কাঁদে

    মনের ময়ূর মরেছে ঐ ময়ূর মহলেই

    দেখি

    মুকুটটা তো পড়ে আছে

    রাজাই শুধু নেই

    আমার ভালোবাসার রাজপ্রাসাদে

    দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন

    আমি হাজার হাতের সেলাম পেলাম

    পেলাম না তো মন

    আজ

    মখমলের ঐ পর্দাগুলো

    ওড়ায় শুধু স্মৃতির ধূলো

    ফুলবাগানের বাতাস এসে

    আছড়ে পড়ে যেই

    দেখি

    মুকুটটা তো পড়ে আছে

    রাজাই শুধু নেই

    আমার ভালোবাসার রাজপ্রাসাদে

    আমার নাচঘরে যেই পাগল হত

    নূপুর তোমার পায়ে

    আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে

    দিতাম তোমার গায়ে

    তুমি শ্বেত পাথরের গেলাস ভরে

    অনেক সুধা দিতে ভরে

    আবার বিষও পেলাম তোমার দেয়া

    ঐ পেয়ালাতেই

    দেখি

    মুকুটটা তো পড়ে আছে

    রাজাই শুধু নেই

    আমার ভালোবাসার রাজপ্রাসাদে

    নিশুতি রাত গুমরে কাঁদে


Comments

Popular posts from this blog

এমন একটি ঝিনুক

বাঁশি শুনে আর কাজ নাই

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে