আমি নিরালায় বসে

 

                                                                          Watchsong

                                                                        Watch more

  • আমি নিরালায় বসে

    গায়ক: মান্না দে | সুরকার: মান্না দে | গীতিকার: শ্যামল গুপ্ত | ঘরানা: আধুনিক | সাল: 1959
  • আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ

    এ কি বেদনার মত বেজেছে আবার হারানো দিন

    আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ

    ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে

    দুচোখে আমার স্বপন কাজল পরায়ে

    তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন

    আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ

    ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়

    আলোর পিছনে লুকানো ছায়ার মায়া জড়ায়

    ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়

    আলোর পিছনে লুকানো ছায়ার মায়া জড়ায়

    কবে চলে গেছ সে কথা কখন ভুলেছি

    ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি

    তারা মালা না গাঁথার হেলায় শুকালো হে উদাসী


    আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ

    এ কি বেদনার মত বেজেছে আবার হারানো দিন

    আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ

Comments

Popular posts from this blog

"পতন একদিনে হয় না, উত্থানও একদিনে হয় না — কিন্তু সেই একটা মুহূর্তের সিদ্ধান্তই সব ঠিক করে দেয়।"

দ্রৌপদীর প্রশ্ন — কুরুসভায় এক নারীর আর্তনাদ

অগ্নিগর্ভ পাঞ্চালী: বিরাটনগরে কীচক দম্ভের অবসান