আমি ফুল না হয়ে কাঁটা হয়েই

 

                                                                       Watch song

                                                                           Watchmore

  • আমি ফুল না হয়ে কাঁটা হয়েই

    গায়ক: মান্না দে | সুরকার: প্রভাস দে | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক | সাল: 1978
  • আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম

    ও আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম

    জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম

    আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম

    কেন যে তোমার বুকে দীর্ঘশ্বাস ছড়ালাম

    সকলেই অঝোর ধারার বৃষ্টি কি আর হয়

    কেউ কেউ আগুন হয়েই সারাজীবন রয়

    আমি অনেক দূরের আগুন হয়েই বেশ ছিলাম

    ও আমি অনেক দূরের আগুন হয়েই বেশ ছিলাম

    কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম

    আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম

    চাইলেই মনের মত ফুল কি সবাই পায়

    জীবনে অনেক কিছুই শূণ্য রয়ে যায়

    আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম

    ও আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম

    সম ব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম

    আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম

    ও আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম


Comments

Popular posts from this blog

এমন একটি ঝিনুক

বাঁশি শুনে আর কাজ নাই

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে