ষষ্ঠ ভাগ উদ্যোগপর্ব-(বিদুর নীতি-দ্বিতীয় অধ্যায়)আগুনের ওপর দিয়ে হাঁটা রাজা: বিদুরের রাত্রিভাষণ রাত অনেক হয়েছে। হস্তিনাপুরের প্রাসাদে তখন শুধু একটা প্রদীপ জ্বলছে, আর তার আলোয় দুটো মুখ—একজন অন্ধ, আরেকজন প্রজ্ঞাবান। ধৃতরাষ্ট্র সেদিন নিজের ভেতরের অন্ধকারটাকেও যেন ছুঁয়ে দেখছিলেন। বললেন, "বিদুর, আমি যেন এক চিতার আগুনে পুড়ছি, তবু বেঁচে আছি। বলো তো, আমার এখন কী করা উচিত? তুমি তো ধর্ম আর রাজনীতি দুটোই বোঝো। যা যুধিষ্ঠিরের ভালো, আবার দুর্যোধনেরও যাতে মঙ্গল হয়—সেই পথটা আমাকে দেখাও। আমার মন কু ডাকছে, বিদুর। চারদিকে শুধু বিপদের ছায়া দেখতে পাচ্ছি। যুধিষ্ঠির আসলে কী চান, আমাকে খুলে বলো।" বি:দ্র: বিদুরের জন্ম কাহিনি জানতে এখানে ক্লিক করুন বিদুর একটু চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, যেন কথাগুলো অনেকদিন ধরে তাঁর ভেতরে জমে ছিল। "মহারাজ, একটা মানুষ যদি সত্যিই চায় না যে তার আপনজন হারুক, তাহলে তাকে না জিজ্ঞেস করলেও ভালো-মন্দ যা বলার, বলে দেওয়া উচিত। তাই আজ আমি আপনাকে সেই কথাই বলব, যাতে কৌরবদের সবার ভালো হয়। একটু ধৈর্য ধরে শুনবেন। "ছলনা করে, অসৎ পথে কোনো কাজ স...