নবমভাগ- উদ্যোগপর্ব বিদুর নীতি পঞ্চম অধ্যায় "অন্ধ রাজার নির্ঘুম রাত" বিদুরের নরকের ঠিকানা-
নবমভাগ- উদ্যোগপর্ব বিদুর নীতি পঞ্চম অধ্যায় "অন্ধ রাজার নির্ঘুম রাত" বিদুরের নরকের ঠিকানা- ধৃতরাষ্ট্রকে মুখোমুখি বসিয়ে সেই রাতে বিদুর বলতে শুরু করলেন- শুনুন রাজেন্দ্র, বিচিত্রবীর্যের পুত্র! স্বয়ং মনু একদিন বলে গিয়েছিলেন, যমরাজের দূতেরা পাশ হাতে ঠিক সতেরো রকমের মানুষকে টেনে নিয়ে যায় নরকের দিকে। কারা তারা? যে আকাশে ঘুষি ছুঁড়তে চায়। যে রামধনুকে জোর করে বাঁকাতে চায়, অথচ জানে তা বাঁকানো যায় না। যে রোদ্দুরকে মুঠোয় ধরে বেঁধে রাখতে চায়। যাকে শাসন করা অসম্ভব, তাকেই শাসন করতে যায়। যে অন্যায় করেও ভেতরে ভেতরে তৃপ্তি পায়। যে শত্রুর দাসত্ব করে, আবার মেয়েদের পাহারা দিয়ে সংসার চালায়। যার চাওয়াটাই অন্যায্য, অথচ সে হাত পাতে, আর নিজের ঢাক নিজেই পেটায়। যে উঁচু বংশে জন্মেও ছোটলোকের মতো আচরণ করে। যে নিজে দুর্বল, তবু গায়ের জোর দেখানো বলবান শত্রুর সঙ্গে আগ বাড়িয়ে শত্রুতা করতে যায়। যে অশ্রদ্ধেয়, অযোগ্য মানুষকে উপদেশ দিতে ছোটে। যা পাওয়া অসম্ভব, তার জন্য যে আকুল হয়ে ওঠে। যে শ্বশুর হয়েও পুত্রবধূর সঙ্গে ঠাট্টা-ইয়ার্কি করে, বা পুত্রবধূর সাহায্যে বিপদ থেকে বেঁচে গিয়েও তার কাছে...