৩০তমভাগ মহাভারতের উদ্যোগপর্ব-হস্তিনাপুরে এক রাত্রি: রাজধর্ম ও অন্ন
৩০তমভাগ মহাভারতের উদ্যোগপর্ব-হস্তিনাপুরে এক রাত্রি: রাজধর্ম ও অন্ন হস্তিনাপুরের রাজসভায় তখন থমথমে উত্তেজনা। কৌরবদের দম্ভ আর অহংকারের আবহ পার হয়ে স্বয়ং কৃষ্ণ যখন সেখানে গিয়ে দাঁড়ালেন, মুহূর্তের জন্য পুরো সভাগৃহ থমকে গেল। তবে রাজকীয় শিষ্টাচারের খাতিরে দুর্যোধন তড়িঘড়ি তাঁর মন্ত্রীদের নিয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। কৃষ্ণ স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে উপস্থিত রাজাদের যথাবিহিত সম্মান জানিয়ে বসে পড়লেন একটা ঝকমকে সোনার পালঙ্কে। অভ্যর্থনা পর্ব শেষ হতেই দুর্যোধন বেশ হাসিমুখে কৃষ্ণকে খাওয়ার আমন্ত্রণ জানালেন। কিন্তু কৃষ্ণ অত্যন্ত স্পষ্ট, ধীর অথচ কড়া গলায় সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন। দুর্যোধনের মুখের হাসিটা অমনি মিলালো। তিনি প্রথমে বেশ মিষ্টি গলায়, তারপর ধীরে ধীরে কিছুটা ছদ্ম কপটতা মিশিয়ে বললেন, "জনার্দন, আপনার জন্য এত ভালো খাবার, পানীয় আর আরামের ব্যবস্থা করলুম, আর আপনি তা এক কথায় ফিরিয়ে দিচ্ছেন? আপনি তো দু-পক্ষের জন্যই ভাবেন, মহারাজ ধৃতরাষ্ট্রের অত্যন্ত প্রিয়। কোনটা ধর্ম আর কোনটা অধর্ম—তা তো আপনার চেয়ে ভালো কেউ বোঝে না। তবে এত জেনেও আমার আতিথেয়তা ফিরিয়ে দেওয়ার কারণটা কী, বলবেন?" কৃষ্ণ এবার তাঁর...