এ শুধু গানের দিন

 

Watchsong

Watch more

  • এ শুধু গানের দিন

    গায়ক: সন্ধ্যা মুখোপাধ্যায় | সুরকার: রবীন চট্টোপাধ্যায় | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: পথে হল দেরী
  • এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার

    এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার

    এ তিথি শুধু গো যেন দখিন হাওয়ার

    এ তিথি শুধু গো যেন দখিন হাওয়ার

    এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার

    এ লগন গান শোনাবার

    এ লগন গান শোনাবার


    এ লগনে দুটি পাখি মুখোমুখি নীড়ে জেগে রয়

    কানে কানে রূপকথা কয়

    এ লগনে দুটি পাখি মুখোমুখি নীড়ে জেগে রয়

    কানে কানে রূপকথা কয়


    এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার

    এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার


    এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার

    এ লগন গান শোনাবার


    এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই

    প্রাণে প্রাণে সুর খুঁজে পাই

    এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই

    প্রাণে প্রাণে সুর খুঁজে পাই

    এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার

    এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার


    এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার

    এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার

    এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার

    এ লগন গান শোনাবার

Comments

Popular posts from this blog

সত্যবতীর সন্তান ও হস্তিনাপুরের নিয়তি- বিচিত্রবীর্যের অকাল প্রয়াণ

লক্ষ্যভেদের পর: কুন্তীর সেই অমোঘ বাক্য ও নিয়তির খেলা

হস্তিনাপুরের অলিন্দে ষড়যন্ত্রের ছায়া