নিশিতে যাইও ফুলবনে

 

Watch song

  • নিশিতে যাইও ফুলবনে

  • ওরে ও ভোমরা

    নিশিতে যাইও ফুলবনে

    নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা

    নিশিতে যাইও ফুলবনে

    জ্বালায়ে চান্দের বাতি

    আমি জেগে রব সারারাতি গো

    জ্বালায়ে চান্দের বাতি

    জেগে রব সারারাতি গো

    আমি কব কথা

    আমি কব কথা শিশিরের সনে রে ভোমরা

    নিশিতে যাইও ফুলবনে

    নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা

    নিশিতে যাইও ফুলবনে


    যদি বা ঘুমায়ে পড়ি স্বপনের পথ ধরি গো

    ওরে যদি বা ঘুমায়ে পড়ি স্বপনের পথ ধরি গো

    তুমি নীরব চরণে যাইও রে ভোমরা

    নিশিতে যাইও ফুলবনে


    আমার ডাল যেন ভাঙে না

    আমার ফুল যেন ভাঙে না

    ফুলের ঘুম যেন ভাঙে না


    তুমি নীরব চরণে যাইও রে ভোমরা

    নিশিতে যাইও ফুলবনে

    নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা

    নিশিতে যাইও ফুলবনে

    জ্বালায়ে চান্দের বাতি জেগে রব সারারাতি গো

    কব কথা শিশিরের সনে রে ভোমরা

    নিশিতে যাইও ফুলবনে

Comments

Popular posts from this blog

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি-প্রথম পাতা

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি- দ্বিতীয় পাতা

সংক্ষিপ্ত মহাভারতের  বিষয়সূচি- তৃতীয় পাতা (Index of Brief Mahabharata)