শোনো গো দখিনো হাওয়া

 

Watch song

Watchmore

  • শোনো গো দখিনো হাওয়া

    গায়ক: শচীন দেব বর্মন | সুরকার: শচীন দেব বর্মন | গীতিকার: মীরা দেব বর্মন | সাল: 1970
  • শোনো গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি

    শোনো গো দখিন হাওয়া প্রেম করেছি আমি

    লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি

    শোনো গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি

    মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা

    জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা

    মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা

    জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা

    উতলা করেছে মোরে আমারই ভালোবাসা

    অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি

    শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি

    দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী

    বরষাতে প্রেম ধারা শরতেরও শশী

    দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী

    বরষাতে প্রেম ধারা শরতেরও শশী

    রচি গো হেমন্তে মায়া শীতেতে উদাসী

    হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী

    শোনো গো মদির হাওয়া প্রেম করেছি আমি

    লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি

Comments

Popular posts from this blog

"পতন একদিনে হয় না, উত্থানও একদিনে হয় না — কিন্তু সেই একটা মুহূর্তের সিদ্ধান্তই সব ঠিক করে দেয়।"

দ্রৌপদীর প্রশ্ন — কুরুসভায় এক নারীর আর্তনাদ

অগ্নিগর্ভ পাঞ্চালী: বিরাটনগরে কীচক দম্ভের অবসান