Watchsong

                                                                     Watch more

  • কত রাজপথ জনপথ ঘুরেছি

    গায়ক: ইলা বসু | সুরকার: শৈলেন মুখোপাধ্যায় | গীতিকার: শিবদাস বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • কত রাজপথ জনপথ ঘুরেছি

    মরুভূমি সাগরের সীমানায়

    সাতটি সে পৃথিবীর বিস্ময়

    তুমি তারও চেয়ে বেশি মনে হয়

    আজ ইতিহাস কত কথা বলছে

    মাটি আর নেই চাঁদে চলছে

    দুই চোখে সে তো আজ কিছু নয়

    তুমি তারও চেয়ে বেশি মনে হয়

    এই পৃথিবীর যত কিছু সুন্দর

    দেখেছি যা বিস্মিত বিস্ময়

    তুমি তারও চেয়ে বেশি নিশ্চয়

    ওই দুরন্ত নদী হার মানছে

    আর অজানাকে বারেবার জানছে

    পরাজিত হিমানীশ হিমালয়

    তুমি তারও চেয়ে বেশি মনে হয়

Comments

Popular posts from this blog

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি-প্রথম পাতা

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি- দ্বিতীয় পাতা

সংক্ষিপ্ত মহাভারতের  বিষয়সূচি- তৃতীয় পাতা (Index of Brief Mahabharata)