মধুমালতী ডাকে আয়

 

                                                                 Watch song

                                                                 Watchmore

  • মধুমালতী ডাকে আয়

    গায়ক: সন্ধ্যা মুখোপাধ্যায় | সুরকার: রবীন চট্টোপাধ্যায় | গীতিকার: প্রণব রায় | ঘরানা: আধুনিক
  • মধুমালতী ডাকে আয়

    ফুল ও ফাগুনের এ খেলায়

    মধুমালতী ডাকে আয়

    ফুল ও ফাগুনের এ খেলায়

    যুথি কামিনী কত কথা

    যুথি কামিনী কত কথা

    গোপনে বলে মলয় আয়

    মধু মালতী ডাকে আয়

    চাঁপা বনে অলি সনে

    আজ লুকোচুরি গো লুকোচুরি

    আলো ভরা কালো চোখে

    কি মাধুরী গো কি মাধুরী

    মন চাহে যে ধরা দিতে

    মন চাহে যে ধরা দিতে

    তবু সে লাজে সরে যায়

    মধুমালতী ডাকে আয়

    মালা হয়ে প্রাণে মম

    কে জড়ালো কে জড়ালো

    ফুল রেণু মধু বায়ে

    কে ঝরালো কে ঝরালো

    জানি জানি কে মোর হিয়া

    জানি জানি কে মোর হিয়া

    রাঙালো রাঙা কামনায়

    মধুমালতী ডাকে আয়

    ফুল ও ফাগুনের এ খেলায়

    মধুমালতী ডাকে আয়

Comments

Popular posts from this blog

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি-প্রথম পাতা

সত্যবতীর সন্তান ও হস্তিনাপুরের নিয়তি- বিচিত্রবীর্যের অকাল প্রয়াণ

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি- দ্বিতীয় পাতা