গানে মোর কোন ইন্দ্রধনু

 

Watch song

Watchmore

  • গানে মোর কোন ইন্দ্রধনু

    গায়ক: সন্ধ্যা মুখোপাধ্যায় | সুরকার: অনুপম ঘটক | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: অগ্নিপরীক্ষা | সাল: 1955
  • গানে মোর কোন ইন্দ্রধনু

    আজ স্বপ্ন ছড়াতে চায়

    হৃদয় ভরাতে চায়

    গানে মোর কোন ইন্দ্রধনু

    আজ স্বপ্ন ছড়াতে চায়

    হৃদয় ভরাতে চায়

    মিতা মোর কাকলি কুহু

    সুর শুধু যে ঝরাতে চায়

    আবেশ ছড়াতে চায় প্রাণে মোর


    মৌমাছিদের গীতালি পাখায় বাজায় মিতালি

    মৌমাছিদের গীতালি পাখায় বাজায় মিতালি

    মীড় দোলানো

    মীড় দোলানো সুরে আমার কন্ঠে মালা পরাতে চায়

    হায়

    মিতা মোর কাকলি কুহু

    সুর শুধু যে ঝরাতে চায়

    আবেশ ছড়াতে চায়

    প্রাণে মোর


    বাতাস হল খেয়ালি

    শোনায় কি গান হেঁয়ালি

    কে জানে গো

    কে জানে গো

    কার বাশীঁ আজ কি সুর প্রাণে ধরাতে চায়

    হায়

    মিতা মোর কাকলি কুহু

    সুর শুধু যে ঝরাতে চায়

    আবেশ ছড়াতে চায়

    প্রাণে মোর

Comments

Popular posts from this blog

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি-প্রথম পাতা

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি- দ্বিতীয় পাতা

সংক্ষিপ্ত মহাভারতের  বিষয়সূচি- তৃতীয় পাতা (Index of Brief Mahabharata)