পাগলা মনটারে তুই বাঁধ

 

Watch song

  • পাগলা মনটারে তুই বাঁধ

    গায়ক: কণিকা বন্দোপাধ্যায় | সুরকার: অতুলপ্রসাদ সেন | গীতিকার: অতুলপ্রসাদ সেন | ঘরানা: অতুলপ্রসাদ
  • পাগলা মনটারে তুই বাঁধ

    পাগলা মনটারে তুই বাঁধ


    কেন রে তুই যেথা সেথা পরিস প্রাণে ফাঁদ

    পাগলা মনটারে তুই বাঁধ


    শীতল বায়ে আসলে নিশি

    তুই কেন রে হোস উদাসী

    ওরে নীল আকাশে অমন করে হেসেই থাকে চাঁদ

    পাগলা মনটারে তুই বাঁধ


    শৈল শিরে সোনার খেলা

    পাগলা পাগলা রে

    শৈল শিরে সোনার খেলা

    দেখিস যবে প্রভাত বেলা

    তুই কেন রে হোস উতলা দেখে মোহন চাঁদ

    পাগলা মনটারে তুই বাঁধ


    করুণ সুরে গাইলে পাখি

    তোর কেন রে ঝরে আঁখি

    কবে তুই মুছবি নয়ন ঘুচবে মনের ফাঁদ

    পাগলা মনটারে তুই বাঁধ


    ( সংসারেতে উঠলে হাসি

    পাগলা তুই শুনিস রে ব্রজের হাসি

    ওরে ভাবিস কি রে সবাই গোকুল সবই কালাচাঁদ

    পাগলা মনটারে তুই বাঁধ


    কতই পেলি ভালোবাসা

    তবু না তোর মেটে আশা

    কতই পেলি ভালোবাসা

    তবু না তোর মেটে আশা

    এবার তুই একেলা ঘরে নয়ন ভরে কাঁদ

    পাগলা মনটারে তুই বাঁধ


    পাগলা মনটারে তুই বাঁধ )

Comments

Popular posts from this blog

এমন একটি ঝিনুক

বাঁশি শুনে আর কাজ নাই

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে