শ্রীমদ্ভগবদ্গীতা: ১ম অধ্যায়- ৩৬তম শ্লোকের বিষাদযোগ
শ্রীমদ্ভগবদ্গীতা: ১ম অধ্যায়- ৩৬তম শ্লোকের বিষাদযোগ-
ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের সৈন্যদের হত্যা করে আমরা সুখ পাব না। ক্রোধ বা লোভের বশে স্বজনদের মারলে তাদের স্মৃতি ও মৃত্যুশোক আমাদের পীড়া দেবে। ইহলোকে আনন্দ মিলবে না, আর পরলোকেও পাপের বোঝা আমাদের যন্ত্রণা দেবে।
আততায়ী ছয় প্রকার: যে অগ্নিসংযোগ করে, বিষ দেয়, হত্যা করে, ধন হরণ করে, রাজ্য দখল করে এবং নারী অপহরণ করে।
দুর্যোধন ও তার সঙ্গীরা এই সবই করেছিল। তারা পাণ্ডবদের শয়নগৃহে অগ্নিসংযোগ করেছিল, ভীমকে বিষ দিয়ে জলে ফেলেছিল, পাণ্ডবদের প্রাণনাশের চেষ্টা করেছিল এবং দ্যুতক্রীড়ায় ছলনা করে তাঁদের ধন-রাজ্য কেড়ে নিয়েছিল। রাজসভায় দুর্যোধন দ্রৌপদীকে দাসী বলে অপমান করেছিল, আর তার প্ররোচনায় জয়দ্রথ দ্রৌপদীকে অপহরণ করেছিল।
শাস্ত্র বলে, আততায়ীকে হত্যা করলে পাপ হয় না (মনুসংহিতা ৮/৩৫১), আবার অহিংসাকেও মহৎ গুণ বলা হয়েছে। তাই ক্রোধ ও লোভের বশে আমরা স্বজনদের কেন হত্যা করব?
দুর্যোধন প্রমুখ আততায়ী হিসেবে বধ্য হলেও তারা আমাদের আপনজন, আর আপনজনকে হত্যা করা মহাপাপ। তাদের হত্যা না করে বরং সম্পর্ক ছিন্ন করাই শ্রেয়, যেমন পুত্রের সঙ্গে সম্পর্ক ছেড়ে দেওয়া যায়, কিন্তু তাকে হত্যা করা যায় না।
বি: দ্র: "বাঙালি প্রজ্ঞা গ্রন্থাগার " সংক্ষিপ্ত মহাভারতের আদি পর্ব ৭১তম ভাগে, সভা পর্ব ১৬তম ভাগে, বনপর্ব ৬৫তম ভাগে বিরাট পর্ব ১১ ভাগে উদ্যোগপর্ব ৪৬ ভাগে এবং ভীষ্মপর্ব দ্বিতীয় ভাগেসম্পন্ন করেছে।
এখন চলছে সংক্ষিপ্ত মহাভারতের শ্রীমদ্ভগবদ্গীতা: প্রথম অধ্যায় -অর্জুনবিষাদযোগের
আলোচনা।
শ্রীমদ্ভগবদ্গীতা: প্রথম অধ্যায় (অর্জুনবিষাদযোগ) ৩৪ ও ৩৫তম শ্লোক পড়তে এখানে ক্লিক করুন।
পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত ভাগ এই ব্লগে পেতে নিচের লিংকে ক্লিক করুন ।
সংক্ষিপ্ত মহাভারতের বিষয়সূচি (Indexes of Brief Mahabharata )
আমাদের গল্পগুলো নিয়মিত সবার আগে বিনামূল্যে পেতে এখনই নিচে সাবস্ক্রাইব করুন।
আপনার যদি কোনো জিজ্ঞাসা, প্রশ্ন বা পরামর্শ থাকে, তবে নিচের comment boxএ লিখুন :
"বাঙালি প্রজ্ঞা গ্রন্থাগার' কর্তৃক প্রকাশিত।


Comments
Post a Comment