শ্রীমদ্ভগবদ্গীতা: ১ম অধ্যায়- ৩১ থেকে ৩৩তম তম শ্লোকের বিষাদযোগ


শ্রীমদ্ভগবদ্গীতা: ১ম অধ্যায়- ৩১ থেকে ৩৩তম তম শ্লোকের বিষাদযোগ


হে কেশব, আমি এই অশুভ লক্ষণগুলো দেখে যুদ্ধে স্বজনদের হত্যা করা কল্যাণকর মনে করি না।

News


কাজের শুরুতে উৎসাহ সাফল্য আনে, আর দ্বিধা আনে ব্যর্থতা। অর্জুনের শরীর কাঁপা, মুখ শুকিয়ে যাওয়া এবং অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হওয়ার পাশাপাশি হিমবাহ ধস, অসময়ে সূর্যগ্রহণ, ভূমিকম্প, পশুপাখির আর্তনাদ ও রক্তের বৃষ্টির মতো লক্ষণগুলোও গভীর অমঙ্গলের সংকেত দেয়।

হে কৃষ্ণ! আমি বিজয়, রাজ্য বা সুখ—কোনোটিরই আকাঙ্ক্ষা করি না। হে গোবিন্দ! যে জীবন ও ভোগ-বিলাসের কোনো বাসনাই নেই, তা দিয়ে আমাদের কী লাভ?


আকাঙ্ক্ষা ছাড়া রাজ্য বা সুখ কখনো আনন্দ দিতে পারে না। স্বজনদের হত্যা করে বেঁচে থাকার কোনো ইচ্ছা আমার নেই; কারণ সেই সুখ উপভোগ করার মতো কেউই অবশিষ্ট থাকবে না। বরং এমন রাজ্য ভোগ কেবলই গভীর দুঃখ ও উদ্বেগের কারণ হবে।

আমরা যে রাজ্য, সুখ ও ভোগ-বিলাসের আকাঙ্ক্ষা করি, তা মূলত আমাদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের জন্যই। আমাদের গুরুজন, কাকা-জ্যাঠা, পিতামহ-তুল্য বয়োজ্যেষ্ঠ এবং সন্তানদের আনন্দ দেওয়া ও সেবা করার মাঝেই এই চাওয়া সীমাবদ্ধ। কেবল ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বা ভোগের জন্য আমরা এসবের মালিক হতে চাই না।



Comments

Popular posts from this blog

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি-প্রথম পাতা

মহাভারতের সংক্ষিপ্ত বিষয়সূচি- দ্বিতীয় পাতা

সংক্ষিপ্ত মহাভারতের বিষয়সূচি