Posts

Showing posts from January, 2025

তোমারই পথ পানে চাহি

Image
  Watch song Watchmore তোমারই পথ পানে চাহি গায়ক:  শ্যামল মিত্র  | সুরকার:  হিমাংশু দত্ত  | গীতিকার:  শৈলেন রায়  | ঘরানা: আধুনিক তোমারই পথ পানে চাহি আমারই পাখি গান গায় শিশির নীড়ে অবগাহি কানন পথ ফুলে ছায় তোমারই পথ পানে চাহি আমারই পাখি গান গায় শিশির নীড়ে অবগাহি কানন পথ ফুলে ছায় আমার এ গান আঁখি জলে তোমারই লাগি পলে পলে উঠিয়া প্রেম শতদলে বিরহে প্রিয় ঝরে যায় তোমারই পথ পানে চাহি আমারই পাখি গান গায় শিশির নীড়ে অবগাহি কানন পথ ফুলে ছায় তোমারে গিয়েছিনু ভুলি কুসুমে রাঙা মরুপথে জাগায়ে মোর ফুলগুলি ললিয়া গেলে জয়রথে তোমারই মালা মোর গলে অনল হয়ে যেন জ্বলে তোমারই মালা মোর গলে অনল হয়ে যেন জ্বলে বাঁধিয়া রাখি হিয়া তলে পড়িয়া মোরে নিলে হায় তোমারই পথ পানে চাহি আমারই পাখি গান গায় শিশির নীড়ে অবগাহি কানন পথ ফুলে ছায়

জীবন খাতার প্রতি পাতায়

Image
                                                               Watchsong                                                              Watch more জীবন খাতার প্রতি পাতায় গায়ক:  শ্যামল মিত্র  | সুরকার:  শ্যামল মিত্র  | গীতিকার:  গৌরীপ্রসন্ন মজুমদার  | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: দেয়া নেয়া | সাল: 1963 জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না কন্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে চোখে দেখে এত করেও চেনো নি তো কভু তারে অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও গো ডেকে সে তো কবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ ...

যেমন শ্রীরাধা কাঁদে

Image
  Watch song Watchmore যেমন শ্রীরাধা কাঁদে গায়ক:  শ্যামল মিত্র  | সুরকার:  অজয় দাস  | গীতিকার:  গৌরীপ্রসন্ন মজুমদার  | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: পান্না হীরে চুনী যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদি আমি পথেরই লাগি যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদি আমি পথেরই লাগি যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদি আমি পথেরই লাগি যেমন শ্রীরাধা কাঁদে কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে গোলক ধাঁধায় মরছি ঘুরে গোলক ধাঁধায় মরছি ঘুরে গহীন আঁধিয়ারে পথকে আমার দোসর করে হয়েছি বিবাগীতেমন করে কাঁদি আমি পথেরই লাগি যেমন শ্রীরাধা কাঁদে জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে আঁধার ভেঙ্গে সূর্য কি গো আঁধার ভেঙ্গে সূর্য কি গো উঠবে আবার হেসে আমার ব্যথার সুজন কোথায় কে হবে সোহাগী তেমন করে কাঁদি আমি পথেরই লাগি যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদি আমি পথেরই লাগি যেমন শ্রীরাধা কাঁদে

যাক যা গেছে তা যাক

Image
  Watchsong Watch more যাক যা গেছে তা যাক গায়ক:  শ্যামল মিত্র  | সুরকার:  সলিল চৌধুরী  | গীতিকার:  সলিল চৌধুরী  | ঘরানা: আধুনিক | সাল: 1966 দূর নয় বেশী দূর ঐ সাজানো সাজানো বকুল বনের ধারে ঐ বাঁধানো ঘাটের পাড়ে দূর নয় বেশী দূর ঐ সাজানো সাজানো বকুল বনের ধারে ঐ বাঁধানো ঘাটের পাড়ে যেথা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক   শুক-শারীরা সেখানে কুজনে কুজনে দু’জনে গাহিয়া যেত  ওই নদীটি বহিয়া যেত শুক-শারীরা সেখানে কুজনে কুজনে দু’জনে গাহিয়া যেত  ওই নদীটি বহিয়া যেত বন হরিণী তড়িত চকিত চরণে চমক লাগায়ে দিয়ে তার চেয়ে ভাল চোখ দু’টি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে  সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক   মোর মানসী কলসি কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে মুখে মধুর মধুর হেসে মোর মানসী কলসি কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াত...

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

Image
                                                                      Watch song                                                                       Watchmore আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে গায়ক:  শ্যামল মিত্র  | সুরকার:  রবীন চট্টোপাধ্যায়  | গীতিকার:  গৌরীপ্রসন্ন মজুমদার  | ঘরানা: ছায়াছবি | সিনেমা: সাগরিকা | সাল: 1956 আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদীর পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদীর পারে ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে   সে এক রূপকথারই দেশ ফাগুন যেথা হয় না কভু শেষ রূপ কথারই দেশ ফাগুন যে...

আমি সাগরের বেলা

Image
                                                                              Watch song                                                                             Watchmore আমি সাগরের বেলা গায়ক:  মান্না দে  | সুরকার:  মান্না দে  | গীতিকার:  প্রণব রায়  | ঘরানা: আধুনিক | সাল: 1958 আমি সাগরের বেলা তুমি দুরন্ত ঢেউ বারে বারে শুধু আঘাত করিয়া যাও ধরা দেবে বলে আশা করে রই তবু ধরা নাহি দাও জানি না তোমার এ কি অকরুণ খেলা তব প্রেমে কেন মিশে রয় অবহেলা জানি না তোমার এ কি অকরুণ খেলা তব প্রেমে কেন মিশে রয় অবহেলা পাওয়ার বাহিরে চলে গিয়ে কেন আমারে কাঁদাতে চাও বুঝি আমার মালায় মায়ার বাঁধন নাই আপনজ...

আমি নিরালায় বসে

Image
                                                                            Watchsong                                                                         Watch more আমি নিরালায় বসে গায়ক:  মান্না দে  | সুরকার:  মান্না দে  | গীতিকার:  শ্যামল গুপ্ত  | ঘরানা: আধুনিক | সাল: 1959 আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ এ কি বেদনার মত বেজেছে আবার হারানো দিন আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে দুচোখে আমার স্বপন কাজল পরায়ে তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায় আলোর পিছনে লুকানো ছায়ার মায়া জড়...

চম্পা চামেলী গোলাপেরই বাগে

Image
                                                                              Watch song                                                                             Watchmore চম্পা চামেলী গোলাপেরই বাগে গায়ক:  সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে  | সুরকার:  অনিল বাগচী  | গীতিকার:  গৌরীপ্রসন্ন মজুমদার  | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: এন্থনি ফিরিঙ্গি | সাল: 1967 চম্পা চামেলী গোলাপেরই বাগে চম্পা চামেলী গোলাপেরই বাগে এমনও মাধবী নিশি আসে নি তো আগে এমনও মাধবী নিশি আসে নি তো আগে চম্পা চামেলী গোলাপেরই বাগে চম্পা চামেলী গোলাপেরই বাগে চাঁপারও আতর মেখে কোয়েলা উঠিছে ডেকে চাঁপারও আতর মেখে কোয়েলা...

আমি কোন পথে যে চলি

Image
  Watchlive Watchmore আমি কোন পথে যে চলি গায়ক:  মান্না দে  | সুরকার:  সুধীন দাশগুপ্ত  | গীতিকার:  সুধীন দাশগুপ্ত  | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: ছদ্মবেশী | সাল: 1971 আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একি সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একি ভয়েরই খাঁড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি ভয়েরই খাঁড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি এখন আমি লেঙচে মরি ওরে বাবা লেঙচে মরি পালিয়ে যাবার রাস্তা ধরি হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে ভেস্তে গেলো সুন্দরী গো সবই কপাল দোষে হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে ভেস্তে গেলো সুন্দরী গো সবই কপাল দোষে করেছি কি ভুল নিজেই নিজের দু কান মলি করেছি কি ভুল নিজেই নিজের দু কান মল...

তুমি আর ডেকো না

Image
  Watchsong Watchmore তুমি আর ডেকো না গায়ক:  মান্না দে  | সুরকার:  মান্না দে  | গীতিকার:  গৌরীপ্রসন্ন মজুমদার  | ঘরানা: আধুনিক | সাল: 1956 তুমি আর ডেকো না তুমি আর ডেকো না পিছু ডেকো না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না তুমি আর ডেকো না আঁখিজল কভু ফেলো না নিবিড় আঁধারে একা আঁখিজল কভু ফেলো না নিবিড় আঁধারে একা নেভা দীপ আর জ্বেলো না পথ আর চেয়ে থেকো না পিছু ডেকো না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না তুমি আর ডেকো না জানি মোর কিছু রবে না তোমার আমার দেখা এ জীবনে আর হবে না আমার এ চলে যাওয়া চেয়ে দেখো না অকারণে ব্যথা পেও না না অকারণে ব্যথা পেও না হারালে যাহারে আজ তারে আর ফিরে চেও না বেদনায় হাসি ঢেকো না পিছু ডেকো না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না তুমি আর ডেকো না তুমি আর ডেকো না তুমি আর ডেকো না

চাঁদের আশায় নিভায়েছিলাম

Image
  Watchsong Watchmore চাঁদের আশায় নিভায়েছিলাম গায়ক:  মান্না দে  | সুরকার:  মান্না দে  | গীতিকার:  অনিল বাগচী  | ঘরানা: আধুনিক | সাল: 1958 চাঁদের আশায় নিভায়েছিলাম যে দীপ আপন হাতে চাঁদের আশায় নিভায়েছিলাম যে দীপ আপন হাতে অন্ধ পরাণ খুঁজিছে তাহারে অন্ধ পরাণ খুঁজিছে তাহারে জীবনের আঙিনাতে চাঁদের আশায় নিভায়েছিলাম আজিকে নয়ন যেদিকে ফিরাই আঁধার কহিছে নাই পথ নাই পথ নাই আলেয়ার আলো করে পরিহাস আলেয়ার আলো করে পরিহাস আলোকের ছলনাতে চাঁদের আশায় নিভায়েছিলাম বুকের গহনে লুকাইয়া কাঁদে বেদনা মৌণব্রতী পরাণ যখন আমারে শুধায় পরাণ যখন আমারে শুধায় কি হয়েছে তোর ক্ষতি কোনোদিন সাথী ছিল আঁখি ধার তাহার সময় নাহি আজি আর নাহি আজি আর নয়নে আগুন জ্বালাইয়া তাই নয়নে আগুন জ্বালাইয়া তাই কাঁদিব প্রাণের সাথে চাঁদের আশায় নিভায়েছিলাম যে দীপ আপন হাতে অন্ধ পরাণ খুঁজিছে তাহারে অন্ধ পরাণ খুঁজিছে তাহারে জীবনের আঙিনাতে চাঁদের আশায় নিভায়েছিলাম

এ তো রাগ নয়

Image
                                              Watchsong                                                                   Watchmore এ তো রাগ নয় গায়ক:  মান্না দে  | সুরকার:  মান্না দে  | গীতিকার:  পুলক বন্দোপাধ্যায়  | ঘরানা: আধুনিক | সাল: 1970 এ তো রাগ নয় গো এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছল ভরা গান এ যে অভিমান এ তো রাগ নয় গো এ যে অভিমান জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো যাতে ঐ পুরোনো চাঁদ নতুন করে লাগে ভালো অভিমান এমনি করেই অনেক বেশি আরও অনেক বেশি বাড়ায় মনের টান এ তো রাগ নয় গো এ যে অভিমান মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি কাঁটা না বিঁধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি আসলে ইচ্ছে কর...

কথায় কথায় যে রাত হয়ে যায়

Image
  Watch song Watchmore কথায় কথায় যে রাত হয়ে যায় গায়ক:  মান্না দে  | সুরকার:  সুধীন দাশগুপ্ত  | গীতিকার:  পুলক বন্দোপাধ্যায়  | ঘরানা: আধুনিক | সাল: 1968 কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তা কি জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি তোমার চোখের আলোয় আমি এ মন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো তোমার চোখের আলোয় আমি এ মন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো প্রিয়ভাষিনী কথা রাখো নি প্রিয়ভাষিনী কথা রাখো নি আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা প্...

রঙ্গিনী কত মন

Image
  Watchsong Watchmore রঙ্গিনী কত মন গায়ক:  মান্না দে  | সুরকার:  সুধীন দাশগুপ্ত  | গীতিকার:  পুলক বন্দোপাধ্যায়  | ঘরানা: আধুনিক | সাল: 1969 রঙ্গিনী কত মন মন দিতে চায় কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না সন্দেহে ভরা হোক তোমার দু চোখ আর কারও চোখে আমি চাই না চাই না চাই না হাতে থাক বেমানান কাঁকনের ধার ও হাতেই দেখি তবু ভাগ্য আমার হাতে থাক বেমানান কাঁকনের ধার ও হাতেই দেখি তবু ভাগ্য আমার কাব্যের ভুল থাক তোমার গানের কাব্যের ভুল থাক তোমার গানের আর কারও গান আমি গাই না কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না ঝলমল করে ওঠে কত চাঁদমুখ সুর্যের ধার করা রূপের আলোয় এক অতি সাধারন মুখ দেখি আমি যে রয়েছে ভরপুর মন্দ ভালোয় হাজার কণ্ঠ তোলে প্রশ্নে ঝড় দ্বিধায় কাঁপে না তবু প্রাণের এ ঘর হাজার গন্ধ তোলে প্রশ্নে ঝড় দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা পৃথিবী ডাকুক তবু যাই না কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না সন্দেহে ভরা হোক তোমার দুচোখ আর কারও চোখে আমি চাই না চাই না চাই না রঙ্গিনী কত মন মন দিতে চায় কি করে বোঝাই কিছু চ...

কি চেয়েছি আর কি যে পেলাম

Image
  Watchsong Watchmore কি চেয়েছি আর কি যে পেলাম গায়ক:  মান্না দে  | সুরকার:  মান্না দে  | গীতিকার:  পুলক বন্দোপাধ্যায়  | ঘরানা: আধুনিক | সাল: 1966 দরদী গো কি চেয়েছি আর কি যে পেলাম কি চেয়েছি আর কি যে পেলাম সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম কি চেয়েছি আর কি যে পেলাম কি চেয়েছি আর কি যে পেলাম সুখ নামের সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকিয়ে সুখ নামের সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকিয়ে সোনার শিকল কেটে দিয়ে হায় সে পাখি আবার যায় উড়ে যায় ভাবি নি সেই সে আশার এই পরিণাম কি চেয়েছি আর কি যে পেলাম কি চেয়েছি আর কি যে পেলাম ভুল কি সে না জেনে যাই মাশুল দিয়ে হিসাবের শূণ্য আমার মেলে নি সব হারিয়ে ভুল কি সে না জেনে যাই মাশুল দিয়ে হিসাবের শূণ্য আমার মেলে নি সব হারিয়়ে ললাট লিখন লিখে বিধাতা নাম কিনেছেন ভাগ্যদাতা রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম কি চেয়েছি আর কি যে পেলাম কি চেয়েছি আর কি যে পেলাম